Breaking News

আশাশুনির বাঁটরায় আন্তঃজেলা দাবা টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁটরা বাজারে ৪র্থ আন্তঃ জেলা র‌্যাপিড রেটিং দাবা টুর্ণামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দাবাড়ু কবির হোসেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকাল থেকে রাত্র সাড়ে ৭ টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাঁটরা সূর্য তরুন যুব সংঘের আয়োজনে সাতক্ষীরা ইউনাইটেড চেস ক্লাব ও বাংলাদেশ দাবা ফেডারেশন অনুমোদিত দাবা প্রতিযোগিতায় আশাশুনি, সাতক্ষীরা, মাগুরা, কালিগঞ্জ ও শ্যামনগর এলাকার ৪৭ জন দাবাড়ু অংশ গ্রহন করেন। খেলা চলাকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রফেসর শাহাদাত হোসেন টিটল,মেম্বার আজগার গাইন, সমাজ সেবক আলাউল গাইন ও আলাউল হক। খেলায় সাতক্ষীরা খেকে অংশ নেওয়া কবির হোসেন চ্যাম্পিয়ন হন।রানারআপ হয়েছেন, মাগুরার প্রতিযোগি মিকাইল ইসলাম, দ্বিতীয় রানারআপ হয়েছেন, আশাশুনির প্রতিযোগি ইয়াসিন আরাফাত। সর্বমোট ১১ টি পুরস্কার প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com