Breaking News

আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডা. মাহমুদুল হাসান পলাশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ মে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল স্পাইন কংগ্রেস ২০২৬’ (বিশ্ব স্পাইন সম্মেলন)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ডা. মাহমুদুল হাসান পলাশ। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে তিনি স্পাইন সার্জারির ওপর তিনটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে।ডা. মাহমুদুল হাসান পলাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান স্পাইন সার্জন, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা এই কংগ্রেসে অংশ নেবেন। আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গবেষণালব্ধ তথ্য উপস্থাপনকে দেশের চিকিৎসা খাতের জন্য বড় একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

তুরস্কের সম্মেলন শেষে তিনি ‘এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি’ (এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্পাইন চিকিৎসকদের সংগঠন) এবং ‘ফিলিপাইন স্পাইন সোসাইটি’-এর আমন্ত্রণে ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিতব্য ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে (অ্যানুয়াল সায়েন্টিফিক মিটিং) অংশ নেবেন। সেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্পাইন সার্জারিকে আরও উন্নত, নিরাপদ ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নেবেন।

ডা. মাহমুদুল হাসান ২০০৬ সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর বিসিএস (বিসিএস স্বাস্থ্য) পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। চিকিৎসা পেশায় দক্ষতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর এমএস (MS) ডিগ্রি অর্জন করেন। এরপর আন্তর্জাতিক পর্যায়ে একাধিক উচ্চতর প্রশিক্ষণ, কোর্স ও ফেলোশিপ সম্পন্ন করে স্পাইন সার্জারিতে নিজেকে বিশেষভাবে দক্ষ চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ডা. পলাশ ইতোপূর্বে ভারত, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনে বিভিন্ন আন্তর্জাতিক উন্নত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।

বর্তমানে দেশে আধুনিক ও ‘মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি’ (মেরুদণ্ডের বড় কাটাকাটি না করে সূক্ষ্ম বা ফুটো করে আধুনিক অপারেশন)-এর প্রসারে নিরলস কাজ করছেন ডা. মাহমুদুল হাসান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com