সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ

Spread the love

নিজস্ব  প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর থেকে অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ করেছে কোস্টগার্ড । বুধবার দিবগত রাতে শ্যামনগর উপজেলার চুনকুরি খালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন। তিনি জানান,

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টায় চুনকুরি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হলেও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায় ।

 

তিনি আরও জানান, জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com