Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আশি হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় এক লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা এবং মাদরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাকডাঙ্গা মাঠ নামক স্থান হতে ৬০,০০০/-টাকা মূল্যের ভারতীয় আগরবাতি, গোলাপ, চন্দন এবং কাঁচা বিলা, আটক করা । এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর-১১ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা নামক স্থান হতে ২০,০০০/-টাকা মূল্যের বাংলাদেশী শাড়ি আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য আশি হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com