Breaking News

আনুলিয়ায় একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের বিছট গ্রামের অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা যুব ফোরাম এর স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ছওয়াব এর অর্থায়নে ১০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খুলনা বিভাগীয় যুব ফোরামের জয়েন্ট সেক্রেটারি ইবনুল নাসিফ, সাতক্ষীরা জেলা যুব ফোরাম এর অন্যান্য সদস্যবৃন্দ ও বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মন্ডলি ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com