Breaking News

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু!

Spread the love

শাহরিয়ার কবির: খুলনার পাইকগাছায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এক বয়োবৃদ্ধ ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ভিক্ষুকের নাম মো. সোহরাব আলী সরদার (৭০)। তিনি হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তার পাশে ভিক্ষা করছিলেন সোহরাব আলী। হঠাৎ দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।অভাবের তাড়নায় প্রতিদিনের মতো ভিক্ষার ঝুলি কাঁধে বেরিয়েছিলেন বৃদ্ধ সোহরাব। কিন্তু সেদিনই ছিল তার জীবনের শেষ যাত্রা।

পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায়।

 

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com