Breaking News

নলতায় যুবককে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি উদ্ধার

Spread the love

তরিকুল ইসলাম: কালিগঞ্জের নলতায় সাইফুল ইসলাম ওরফে সামাদ নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঘটনার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিত (২১) কে গ্রেফতার করে ওইদিন রাত ৮টায় অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে ইন্দ্রনগর গ্রামে অমিতের শয়নকক্ষ থেকে ছুরি ধার দেয়া বালিধারা ও বালি উদ্ধার করে। পরে আজ শনিবার (১৫ মার্চ) শনিবার দুপুরে আসামি অমিতের দেয়া তথ্যানুযায়ী দ্বিতীয় ধাপে অভিযান চালিয়ে ইন্দ্রনগর হুসাইনাবাদ জামে মসজিদের পাশের কবরস্থান থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সানার নেতৃত্বে মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম অমিতকে নিয়ে দুই ধাপে অভিযান চালিয়ে হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারালো একটি ছুরি, বালিধারা ও বালি উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ১১মার্চ রাত পৌনে ৭টার দিকে ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র সাইফুল ইসলামকে গলা কেটে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একই গ্রামের কুখ্যাত ডাকাত রেজাউল পাড়ের পুত্র আশরাফুল ইসলাম অমিত ও অন্যান্য আসামিরা। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে আশরাফুল ইসলাম অমিত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয় যার নং-৮।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার

Spread the loveহাফিজুর রহমান : উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সহকারি পরিদর্শক সরোয়ার হোসেনের দৃঢ়তায় র‍্যাব-৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com