Breaking News

তালায় সাংবাদিককে ১০ দিনের জেল জরিমানা প্রদানের প্রতিবাদে মানব্বন্ধন

Spread the love

ফারুক সাগর: দৈনিক “কালের কণ্ঠ” পত্রিকার সাতক্ষীরার তালা প্রতিনিধি সিনিয়র সাংবাদিকে তথ্য সংগ্রহে বিঘ্ন সৃষ্টি সহ ১০ দিনের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদানের প্রতিবাদে মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তালা প্রেসক্লাবের সামনের সড়ক এ মানব্বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন,সহ সভাপতি এম এ ফয়সাল,যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সদস‍্য সেলিম হায়দার, কে এম শাহিনুর রহমান, শিরিনা সুলতানা, কামাল হোসেন প্রমূখ।এসময় বক্তারা বলেন,উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের অনিয়ম ও দুর্নীতির তথ‍্য সংগ্রহের সময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এম এ মামুন দ্বারা মারপিট,লাঞ্চিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অহেতুক জেল জরিমানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।উপজেলার যত উন্নয়ন মূলক কাজ হয় সব কাজ নির্বাহী কর্মকর্তার অধীনে থাকে। এসকল কাজে কারো কোন হস্তক্ষেপ চলে না। কিছুদিন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালায় অপরিকল্পিত ড্রেন নির্মাণকে কেন্দ্র করে ইউএনও বিরুদ্ধে নিউজ করা হয়। তারই শিকার হন রোকনুজ্জামান টিপু।
এছাড়াও উপজেলার প্রতিটি স্তরে রয়েছে ইউএনও কালো হাত। তালার উন্নয়ন মূলক প্রকল্পের কাজ করলে ঠিকাদারদের কাছ থেকে লাখে ২৫ হাজার টাকা নেওয়া হয়। এই টাকা কোথায় যায় কে নেয় তালাবাসী জানতে চায়। এসময় বক্তারা প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই দূণীতিবাজ ইউএনও কে অনতিবিলম্বে অপসারণের সহ একই সাথে ৪৮ ঘন্টার মধ্যে রোকোনুজ্জামান টিপুকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com