Breaking News

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ, বাইসাইকেল ও শাড়ি উদ্ধার  

Spread the love
কামরুল হাসান:  কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, বাইসাইকেল ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২৩ এপ্রিল) কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর এবং ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে  জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা কলারোয়ার বোয়ালিয়া ফকিরপাড়া এলাকা থেকে ২ লাখ ১০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি ও ভাদিয়ালি থেকে প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বাইসাইকেল উদ্ধার করেন।  অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তবর্তী চান্দা নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই দিনে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী চান্দা নামক স্থান থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। পৃথক চার উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক  লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত বুধবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com