Breaking News

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আমরা স্বাধীন দেশে সুখী সমৃদ্ধশীল দেশ চেয়েছিলাম। কিন্তু সমাজের বিভিন্ন স্তরে আমরা দুর্নীতি লক্ষ্য করছি। এই দুর্নীতি আমাদের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। নৈতিক মূল্যবোধ ও দুর্নীতি আমাদের দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। পৃথিবীটা আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র। সেজন্য আমাদেরকে মহান আল্লাহর হুকুম মেনে দুর্নীতি পরিহার করে সত্য ন্যায়ের পথে চলতে হবে। দুর্নীতি প্রতিরোধে ইসলামী মূল্যবোধ ও নীতি-নৈতিকতা শিক্ষার কোন বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজল, ডিআই ওয়ান মোঃ হাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস প্রমুখ।

এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

তিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরার উপ-পরিচালক মোহাম্মদ আজমল কবির, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম এবং মডারেটর এর দায়িত্ব পালন করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অধ্যক্ষ রেজাউল করিম ও রেবেকা সুলতানা।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাবেক সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে বলে জানানো হয়। উদ্বোধনী বিতর্ক প্রতিযোগিতায় একপক্ষে মাদরাসাতুল জান্নাত দাখিল মাদরাসা ও বিপক্ষ দলে অংশ নেয় চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রসা। বিতর্কের বিষয় ছিল, দুর্নীতি বিরোধী রুখে দাঁড়ানো জনগণের দায়বদ্ধতা বেশি।

এসময় সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com