Breaking News

তালায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হরিহননগর এলাকায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে । বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার খেরশা ইউনিয়নের হরিহননগর এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার ও তালা থানার ওসি ।নিহত মোকসেদ আলী শেখ ওই এলাকার মৃত ওমর আলী শেখের ছেলে।

স্থানীয় বসিন্দা আতাউর রহমান জানান, গতকাল বুধবার দুপুরে মোকসেদ আলী বাড়িতে ধান ঝাড়ার সময় চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। এসময় তিনি তাদের গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে তা মারামারিতে রুপ নেয় । এসময় আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (২৮), আক্তারুলের চাচাতো ভাই সুমন শেখ (১৫) সহ কয়েক জন মিলে মোকসেদ আলী কে বেধড়ক মারপিট করতে থাকে । এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার । এসময় তার স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল) মো. হাসানুর রহমান খান জানান , নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এঘটনায় আইন গত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

 

 

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com