Breaking News

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আটক- ১

Spread the love

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সদরের আলিপুর ইউনিয়নের শিবপুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় । আটককৃত মাদক চোরাকারবারির নাম মোঃ বাদল গাজী (৪২)। সে ওই এলাকার মৃত আফসার গাজীর ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্লা জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় আলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ বাদল গাজী নামের এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে তার নিজ বাড়ি বসত ঘরের উত্তর পার্শ্বে জনৈক ময়না হাজীর পুকুর পাড় থেকে ৩৫ বোতল ফেনন্সিডিল সহ আটক করা হয়। এই ঘটনায় আসামির বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com