চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Spread the love

ডেস্ক রিপোর্ট:দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপ এবং বিভিন্ন মৎস্য খামারে (ফিসারিতে) চাঁদাবাজি ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনার খালিয়াজুরিতে ইউনিয়ন বিএনপির এক সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত সদস্য হলেন আসিফুজ্জামান চৌধুরী উজ্জল। তিনি জেলার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির ২২নং সদস্য ছিলেন।শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্টুর যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, আসিফুজ্জামান চৌধুরী উজ্জলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে সবপর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্যও বলা হয়েছে।বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান কেষ্টু জানান, রাজনৈতিক ও দলীয় ভাবমূর্তি নষ্টের অনেক কারণ রয়েছে বহিষ্কৃত ব্যক্তির বিরুদ্ধে। এজন্য আসিফুজ্জামান চৌধুরী উজ্জলকে দল থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা

Spread the loveরুকুনুজ্জামান :দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ২০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার স্থাপনের ফলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com