Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ পাঁচ লক্ষ টাকার ভারতীয় মাল জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ভারতীয় মদসহ প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।রোববার দিনভর জেলার কাকডাঙ্গা, হিজলদী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প. কাকডাঙ্গা, সুলতানপুর, তলুইগাছা এবং পদ্মশাখরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় ।সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক তিনি জানান,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী আমবাগান নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/২ এস এবং ১৩/২ এস হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চারাবাড়ি ও চৌরঙ্গী নামক স্থান হতে ৩১ বোতল ভারতীয় মদ আটক করে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গড়িয়া দাঙ্গা মাঠ নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান হতে ২,০৯,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৬/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলূইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/২ এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মন্দির মোড় নামক স্থান হতে ২৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করা হয়।

 

তিনি আরো জানান, চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা । উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com