Breaking News

কালিগঞ্জের চাম্পাফুলে বিএনপি’র উদ্যোগে উঠান বৈঠক

Spread the love

মামুন বিল্লাহ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল থালনা সাইক্লোন সেন্টারে ১৫ জুন রবিবার বিকাল সাড়ে ৪টায় চম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৩ জুলাই ২০২৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে চাম্পাফুল ইউনিয়ন বিএনপি’র সদ্য সাবেক সদস্য সচিব আবুল কালাম গাজীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোখলেসুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন (মুকুল), বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান,ঘুসুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাস্টার প্রাণ কৃষ্ণ সরকার,আশাশুনি উপজেলা জাসাস এর আহবায়ক মির্জা আসাদুজ্জামান,কালিগঞ্জ উপজেলা জাসাস এর সিনিয়র যুগ্ন আহবায়ক শাহজাহান আলী মোড়ল,কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন কৃষকদলে সিনিঃ যুগ্ম আহবায়ক মাষ্টার শাহিনুর রহমান, নলতা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আশরাফুল ইসলাম ওসমান, ভাড়া সিমলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রমজান আলী, হাবিবুল ইসলাম, বিশ্বজিৎ সরকার, সেলিম পাড়, হাফিজ, রুহুল কুদ্দুস, সবুর প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কালিগঞ্জের এআই ক্লিনিকে ডাঃ তানিয়ার ভুল সিজারে রোগী সাবিনার মৃত্যু

Spread the loveরঘুনাথ খাঁ: কোন বিশেষজ্ঞ এনেসথেসিয়া ছাড়া সিজার করতে যেয়ে সাবিনা খাতুন নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com