Breaking News

আশাশুনির টেংরাখালীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার টেংরাখালীতে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে টেংরাখালী খালে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেংরাখালী যুব কমিটির আয়োজনে টেংরাখালী শ্রীশ্রী শ্যামাকালী পূজা উপলক্ষে প্রতিযোগিতায় সোনাবাদাল কালিমাতা স্পোটিং ক্লাব, দাঁদপুর নৌকা দল, টেংরাখালী দল ও সোনাবাদাল মা মনশা দল অংশ নেয়। প্রতিযোগিতায় সোনাবাদাল কালিমাতা স্পোটিং ক্লাব দল ১ম ও দাঁদপুর দল ২য় স্থান অধিকার করে। ১ম স্থান অধিকারী সোনাবাদাল কালিমাতা স্পোটিং ক্লাব দলকে ৫০০০ টাকা ও ২য় স্থান অধিকারী দাঁদপুর দলকে ৩০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়। এড. কিশোরী মোহন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তুহিন উল্লাহ তুহিন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com