Breaking News

আশাশুনির ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙ্গে চুরি

Spread the love

জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি সদরের ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালা ও তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি বজলুর রহমান বাদী হয়ে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, তিনি বুধবার অফিস টাইম শেষে বিকাল ৩ টার সময় ক্লিনিকের জানাল দরজা বন্ধ ও তালা লাগিয়ে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ক্লিনিকে গিয়ে দেখেন সামনের জানালা ভাঙ্গা এবং ভিতরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় আছে। তিনি ভিতরে ঢুকে দেখেন ক্লিনিকের পানি উত্তোলনের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর এবং বিভিন্ন আসবাবপত্র চুরি হয়ে গেছে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com