সাতক্ষীরা ভোমরা সীমান্তে শীর্ষ মাদক সম্রাট হালিম মাষ্টার বেপরোয়া

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরসহ আশপাশের সীমান্তে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাদক কারবারিরা। চারপাশেই যেন মাদকের ছড়াছড়ি, রীতিমতো মহোৎসবে মেতেছে মাদকসেবি ও চোরাচালানিরা। ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ও ভারত স্ব-স্ব সীমান্তে অঘোষিত রেড এলার্ট জারি করলেও কোনভাবেই দমানো যায়নি মাদক কারবারি চক্রকে। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়া নজরদারি থাকা স্বত্ত্বেও প্রতিনিয়ত বাংলাদেশে ঢুকছে কোটি কোটি টাকার মাদকের চালান। বিনিময়ে একই পথ ধরে ভারতে চালান ঢুকছে স্বর্ণের। অনুসন্ধানে দেখা গেছে, জেলার সীমান্ত এলাকার মধ্যে সবচেয়ে বেশি মাদকের চালান ঢুকছে সদর উপজেলার ভোমরা, হাড়দ্দহা, লক্ষ্মীদাড়ি, ঘোষপাড়া ও ঘোনা-গাজীপুরের চোরাই পথগুলো ধরে। প্রতিদিন সন্ধ্যা নামার পর থেকেই শুরু হয় মাদক পারাপারের তোড়জোড়।

এরমধ্যে ভোমরা সীমান্ত দিয়ে দেশে ঢোকে মাদকের বড় চালান গুলো। ভোমরা স্থল বন্দর সংলগ্ন প্রত্যেকটি অলিগলিতে হাত বাড়ালেই মেলে ফেনসিডিল, বিদেশি ব্রান্ডের মদ, এলএসডি, ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ প্রায় সব ধরনের মাদকদ্রব্য পবিত্র রমজান মাসেও থেমে নেই মাদক কারবারিরা, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চিহ্নিত স্পট গুলোতে ঢুকে প্রকাশে মাদক সেবন বা কিনে সাথে করে নিয়ে যাচ্ছে মাদকসেবিরা। শুধুমাত্র ভোমরা সীমান্তেই মাদক বিক্রি ও চোরাচালানে ৩০টির মত সংঘবদ্ধ সক্রিয় চক্র রয়েছে। অনুসন্ধানে যেসকল মাদক ব্যবসায়ীর নাম উঠে এসেছে তাদের মধ্যে শুরুতেই আছে ভোমরা ইউনিয়নের শ্রীরামপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আরশাদ আলী ওরফে ভোদু। অন্তত ২ যুগ ধরে স্বপরিবারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ভোদু।

তার ছেলে শামীম সম্প্রতি বিজিবি অভিযানে মাদক সহ আটক হয়ে জেল হাজতে আছে বলে জানা গেছে ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com