Breaking News

সাতক্ষীরার বেতনা নদী খননের দুটি অংশের কাজ শেষ করার পরও টাকা পাচ্ছেননা সাব ঠিকাদাররা

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ সাতক্ষীরার সুপারিঘাটায় পানি উন্নয়বোর্ডের আওতাধীন বেতনা নদী খননের দুটি অংশের কাজের সাব ঠিকাদারিনিয়ে কাজ শেষ করার পরও তাদের পাওনা টাকা না দেওয়ায় পথে পথে ঘুরে বেড়াচ্ছেন নড়াইলের কবিরসহ ৫ সাব ঠিকাদার। অভিযোগ উঠেছে ইতিমধ্যে একাজের প্রায় সব টাকা তুলে নিয়েছেন মুল ঠিকাদার বরিশালের মৃত আলতাফ হোসেন তালুকদারের ছেলে তামিম হোসেন তালুকদার ও একই এলাকার চুন্নু নামের দুই জনের বিরুদ্ধে। এঘটনায় টাকা আদায়ের জন্য ইতিমধ্যে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহি প্রকৌশলী, সাতক্ষীরা সদর থানার ওসি ও সেনা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন নড়াইল জেলার কালিয়া থানার কলাবাড়িয়া গ্রামের স.ম কবির হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইলের কবির, রুবেল, জহিরুল, জাহিদুল ও তারা মিয়া যৌথভাবে সাতক্ষীরা পানি উন্নয়নবোর্ডের বিভাগ-২ এর আওতাধীন সুপারিঘাটাস্থ বেতনা নদী খননের দুটি কাজ বরিশালের ৫৫৯ হাসপাতাল রোডের আব্দুর রশিদের ছেলে মূল ঠিকাদার আলতাফ হোসেন তালুদারের কাছ থেকে দুটি কাজের জন্য ৪২ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৩৫১ টাকায় স্ট্যাম্পে লিখিতভাবে চুক্তিবদ্ধ হন। ঠিকাদার আলতাফ হোসেন কাজ শেষে বিভিন্ন সময়ে তাদের পাওনা টাকা হিসাব নিকাশের পর বর্তমানে তাদের পাওনা রয়েছে ৫ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ৭৬৯ টাকা।
কবির হোসেন জানান, এই টাকা পরিশোধের আগেই ঠিকাদার আলতাফ হোসেন মারা যান। এরপর তার ছেলে তামিম ও তার সহযোগী চুন্নু এই কাজের দেখভালসহ সব টাকা পানি উন্নয়ন বোর্ড থেকে তুলে নিলেও তারা তাদের টাকা পরিশোধ করছেন না। বিগত দুই বছর যাবত তারা টাকা পরিশোধ করবে বলে বিভিন্ন সময়ে কালক্ষেপন করে আসছে। এরফলে তারা অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বার বার টাকার তাগাদা করলেও তারা কোন পাত্তা দিচ্ছেননা। অথচ এখনও তাদের বেতনা নদীর অন্য অংশে কাজ চলমান রয়েছে। তিনি অভিযোগে আরো উল্লেখ করেছেন, যে গত ২৫/০৫/২০২৫ তারিখে তারা সাতক্ষীরার সুপারিঘাটা এলাকায় গিয়ে বিবাদীদের কাছে টাকা চাইলে তারা গালিগালাজ করে মারতে উদ্যত হন এবং জীবন নাশের হুমকি প্রদান করেন। যার স্বাক্ষী রয়েছেন সাতক্ষীরার সুলতানপুরের শহিদুল ইসলাম ও নড়াইলের হুমায়ুন কবিরসহ অন্যান্যরা। তিনি এসময় তার টাকা পরিশোধসহ তামিম ও চুন্নুর বিরুদ্ধে আইনগত ব্যস্থা গ্রহনের দাবি জানান।
এ ব্যাপারে জানার জন্য বরিশালের মুল ঠিকাদার মৃত আলতাফ হোসেন তালুকদারের ছেলে তামিম হোসেন তালুকদারের ব্যবহৃত ০১৬৮১-৪৮১৩২২ মোবাইল নাম্বারে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com