যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের ঈদে মিলাদুন্নবী (সা.) পালন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করেছে সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন (জিএসএ)।বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সকাল ১১টায় সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের কার্যালয়ে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, ওয়াজ ও দোয়া, আলোচনা সভা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা।আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি মানুষকে সত্য, ন্যায়, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দিয়েছেন। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান, সদস্য সচিব রুবেল গাইন, যুগ্ম আহ্বায়ক মো. আলফাত হোসেন, শ্যামনগর উপজেলা জিএসএ’র আহ্বায়ক জিএম মাহফুজ, আশাশুনি উপজেলা জিএসএ’র আহ্বায়ক ছুরাত আলী গাজী, সাতক্ষীরা সদর উপজেলা সংগঠক প্রভাষক জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা পৌর সংগঠক শাহাবুদ্দিন, আব্দুর রশীদ,ইউনুচ আলী,সহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠের পাশাপাশি তাঁর মহান আদর্শ নিজেদের জীবনে ধারণ ও বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com