Breaking News

এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

Spread the love

মাসুদ আলী: সাতক্ষীরা সদরের এন.বি.বি.কে (নুনগোলা)আল মদিনা দাখিল মাদ্রাসায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। ২৬শে আগস্ট (বুধবার) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার সুপার মাওলানা এ.বি.এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল ওহাব আজাদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির বিদ্যানুরাগী সদস্য আব্দুল্লাহ আল গালিব, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ হাসান, ওয়ার্ড বিএনপি-র সভাপতি মোঃ আঃ আহাদ, আলহাজ্ব মোঃ নূর আহম্মদ, মাস্টার এস.এম. এ সামাদ, মোঃ শাহাদাত হোসেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার সহঃ সুপার জনাব মাওলানা শাহজাহান কবীর, মাওলানা মহসীন হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুর রউফ, মোঃ আব্দুস সবুর, মোঃ সাইফুল্লাহ, মোঃ মোজাফফর হোসেন, মাওলানা নূরুজ্জামান, মাওলানা বায়েজিদ হোসেন ও মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার আইসিটি (ICT) শিক্ষক এস.এম আলমগীর হোসেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com