Breaking News

সাতক্ষীরায় ফলজ,বনজ বৃক্ষের চারা বিতরণ

Spread the love

মোঃ হাফিজুল ইসলাম : পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় ইনতেফা কোম্পানির পক্ষ থেকে চার শতাধিক কৃষকদের মাঝে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স প্রাঙ্গনে এ চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী প্রোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন, ধুলিহর ইউনিয়নের কৃষি উপ সহকারী আসিফ পারভেজ, ব্রক্ষরাজপুর ইউনিয়নের কৃষি উপ সহকারী সুমন,ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন, সহকারী মার্কেটিং অফিসার হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মার্কেট প্রোমোটর অফিসার, আলমগীর কবীর, নাহিদ হাসান, নাঈম,মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর ম্যানেজার শাহজাহান আলী লিটন,শামীম টেইলার্স এর সত্ত্বাধিকারী ও ব্রক্ষরাজপুর পেশাজীবি পরিষদের দপ্তর সম্পাদক শমাীম আহম্মেদ লাভলু,প্রানী চিকিৎসক হুমায়ুন কবীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে গাছ রোপনের কোন বিকল্প নেই।আমাদের প্রত্যেক এর উচিত প্রতিবছর কমপক্ষে দুইটি করে চারা রোপন করা।গাছ আমাদের দেয় অতি মূল্য বান অক্সিজেন ও গাছ গ্রহন করে আমাদের থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড,গাছ রোপন করে গাছের প্রতি যত্নবান হতে হবে।গাছ আমাদের পরম বন্ধু,গাছ আমাদের ঝড়ঝাপসা থেকে রক্ষা করে। গাছের কারণেই আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়,আপনারা জানেন সাতক্ষীরার আম প্রতিবছর বাহিরের বিভিন্ন দেশে যায় সুতরাং এই আম ফলনকে যায় সুতরাং এই আম ফলনকে কিভাবে বিস্তৃতি করা যায় তার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা যে কোন সময় আসবেন পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করবেন আর আমাদের কৃষি অফিসাররা আপনাদের সেবায় সব সময় নিজে থাকে তারা পরামর্শ প্রদান করে।ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন বলেন,ইনতেফা কোম্পানি কৃষকের কল্যানে অঙ্গীকারাবদ্ধ, আপনারা সবাই ইনতেফার পন্য ব্যবহার করবেন। এ সময় চাষীদের হাতে তুলে দেওয়া হয় একটি মেহগনি গাছের চারা ও আম গাছের চারা। বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com