দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

Spread the love

মোমিনুর রহমান :দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন ২০২৫,বুধবার দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মাসিক সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহ সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা থানার এস আই রিয়াজুল ইসলাম, দেবহাটা প্রেক্লাবের ,সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্নসম্পাদক লিটন ঘোষ বাপ্পী, দেবহাটা ক্যাম্প কমান্ডার আব্দুর রহমান, কোম্পানি কমান্ডার আরজুল বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, প্রভাষক রোকনউজ্জামান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বীরমুক্তিযোদ্ধা জামছেদ আলম, পল্লী বিদ্যুত প্রতিনিধি সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আ: ছাত্তার, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ কুমার সরকার, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন প্রমুখ। মাসিক সভায় মাদক, চোরাচালান,টিসিবি কার্ড,জন্ম নিবন্ধন কার্ড,নকল মুক্ত পরীক্ষা, অজ্ঞান করে চুরি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য পুষ্পকাটিতে সমন্বয়ক পরিচয়কারী ৩ জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এব্যাপারে দেবহাটার সমন্বয়ক মুজাহিদ কোন ব্যাপারে সম্পৃক্ত নয়, সংবাদে মুজাহিদের নাম প্রকাশ করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com