Breaking News

কলারোয়ায় বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন

Spread the love

কামরুল হাসান: কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কলারোয়া বলফিল্ড ময়দান সংলগ্ন ৩.৫ শতক জমি ক্রয় বাবদ বায়না হিসেবে ৪৫ লক্ষ টাকা জমি মালিক মুত্তাকিম বিল্লাহ ও মাসুম বিল্লাহর নিকট প্রদান করি। ২০২৪ সালে বায়নাকৃত টাকা পরিশোধের বিষয়টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত রয়েছে। জমিটি ৬০ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এদিকে, বায়না করার পর জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও জমি মালিকপক্ষ তা সম্পন্ন করতে তালবাহানা করেন। শেখ শরিফুজ্জামান তুহিন আরও বলেন, বায়নার টাকা দেওয়ার পর থেকে জমিটি তার দখলেও রয়েছে। এ নিয়ে কয়েক দফা সালিশি বৈঠক করা হলেও তারা রেজিস্ট্রি করার ক্ষেত্রে সময় ক্ষেপণ করছেন। এ অবস্থায় জমিটি রেজিস্ট্রি কার্যক্রম থেমে আছে। এমতাবস্থায় আকস্মিকভাবে শনিবার রাতে জমির মালিকের স্ত্রী পরিচয়ে একজন আমার নামে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ তুলে একটি সংবাদ সম্মেলন করেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক সুনাম বিনষ্ট করতে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শেখ শরিফুজ্জামান তুহিন বলেন, আমার বায়নাকৃত জমি দ্রুত সময়ের মধ্যে যাতে রেজিস্ট্রি করা হয়, সেই বিষয়ে আমি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, সাবেক সংগঠনিক সম্পাদক গোলাম রসুল, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, বিএনপি নেতা শফিউল ইসলাম মন্টু, আমানুল্লাহ আমান শেখ, খালিদ খান, আব্দুস সালাম দিলু, রুহুল কুদ্দুস, নাজমুল হোসেন, জাকির হোসেন, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com