Breaking News

আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনির শ্রীউলায় ডিসিআর নিয়ে বৈধ মৎস্য চাষকারীদের ঘের লুটপাট, বাসা ভাংচুর, অগ্নি সংযোগ ও বিষ প্রয়োগে মাছ নিধনকারীদের বিরুদ্ধে সংবাদ প্রচার হওয়ায় ভূমিহীনদের নিয়ে অপপ্রচার, মিথ্যা সংবাদ সম্মেলন এবং স্থানীয় যুবদলের আহবায়কে জড়িয়ে ষড়যন্ত্র মূলক প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বকচর গ্রামের মৃত আঃ রউফ সরদারের ছেলে শ্রীউলা ইউনিয়ন যুব দলের আহবায়ক এস এম শহিদুল ইসলাম আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এস এম শহিদুল ইসলাম জানান, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশনা মেনে দীর্ঘদিন সুনামের সাথে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমি অনিয়ম দুর্নীতি করিনা, করতে দেইনা। শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া ও কলিমাখালী মৌজায় ১নং খাস খতিয়ানের ৩.০০ একর ডিসিআর নিয়ে এলাকার ভূমিহীন ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি আমিরুল ইসলাম, কহিনুর ইসলাম ও আঃ করিম শান্তিপূর্ণ ভাবে ভোগদখলে আছেন। জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপনের নেতৃত্বে শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুজ্জামান ছট্টু, আনিস মল্লিক, ইয়াউর মল্লিক, মুছা মল্লিকসহ ১০/১২ জন লোভ ও লালসার বশবর্তী হয়ে গত ১১ মে ঘেরের বাঁধ কেটে দেয়, বাসা ভাংচুর ও অগ্নিসংযোগ করে, বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। এতে ৪/৫ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। ভূমিহীন আমিরুল ইসলাম বলেন, আমরা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং তাদের দিয়ে কেটে ফেলান বাঁধ আটকানো হয়। উভয় পক্ষকে থানায় যেতে বলা হয়। আমরা (ভূমিহীনরা) মানববন্ধন করে সুষ্ঠু বিচার ও অপরাধীদের শাস্তি দাবী করি। পরবর্তীতে আমরা নির্দিষ্ট দিনে থানায় হাজির হলেও প্রতিপক্ষ থানায় উপস্থিত না হয়ে সাতক্ষীরায় গিয়ে সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে এবং যুবদলের সভাপতি শহিদুল ইসলামকে জড়িয়ে অশালীন, মিথ্যা ও চরম ধৃষ্টতাপূর্ণ অভিযোগ এনে সম্মানহানি ও ষড়যন্ত্রমূলক প্রপাগান্ডা চালায়, যা বিভিন্ন পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া ও ঘেরে আক্রমনকারীদের আইডিতে প্রচার করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও সম্মান হানি করে। এসময় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহদী হাসান, সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, ছিদ্দিক গাজী বক্তব্য রাখেন। বক্তাগণ উপরোক্ত বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলেন, যুবদল সভাপতি শহিদুল ভাইকে জড়িয়ে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। শহিদুল ইসলাম আরও বলেন, জেলা তাঁতী দলের সভাপতি রিপনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সভাপতি ছট্টু ও উপরোক্তরা ভূমিহীনদের মৎস্য ঘের জবর দখল করতে যায়, আমি জবর দখলকারীদের বিরুদ্ধে কথা বলায় আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে। প্রকৃত পক্ষে ৫ আগষ্টের পর হতে শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে বান ভাসি, ভূমিহীন এলাকার সরল সহজ নিরীহ মানুষের ৬০/৭০ বিঘা জমি জবর দখল করে রেখেছে। তাদের এমন জঘন্য কর্মকান্ডের প্রতিবাদ করলে বিভিন্ন হামলা মামলার ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। আমি তাদের বিরুদ্ধে পুলিশ সুপার, স্থানীয় প্রশাসন সহ উপজেলা, জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের নিকট তদন্ত পূর্বক সাংগঠনিক ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা গ্রহনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

Spread the loveজি এম মুজিবুর রহমান: আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com