Breaking News

আজ কলি হলেও একদিন ফুটব: নাহিদ ইসলাম

Spread the love

ডেস্ক রিপোর্ট: ‘আমরা আজ কলি হয়ে আছি, ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা একদিন ফুটবই’— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (৯ নভেম্বর) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এনসিপি অনেক লড়াই করে একটি সুন্দর প্রতীক জয় করেছে, সেটি হলো ‘শাপলা কলি’। এটি আমাদের আপামর গ্রামবাংলার প্রতিচ্ছবি, নদীময় সভ্যতার প্রতীক এবং শুভ্রতার প্রতীক।’

তিনি আরও বলেন, ‘আপনি হয়তো কখনো ভাবেননি রাজনীতিতে আসবেন। রাজনীতি হয়তো আপনার কাছে ভয় বা দূরের বিষয় মনে হয়েছে। আপনি মনে করেন, রাজনীতি শুধু টাকাওয়ালাদের, যাদের লোকবল আছে তাদের জন্য। কিন্তু রাজনীতি আপনার জীবনধারার সঙ্গে গভীরভাবে জড়িত— এটি নির্ধারণ করে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সমাজ কোন পথে এগোবে। তাই রাজনীতি থেকে দূরে থাকা বা ঘৃণা করা নয়, এবার আমাদের রাজনীতিকে নিজের করে নিতে হবে।’

গণ-অভ্যুত্থানের সময় সাধারণ মানুষের ভূমিকার কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা দেখেছি, আন্দোলনের সময় কেবল রাজনীতিবিদরাই লড়েননি— সাধারণ মানুষও লড়েছেন। তাই যদি আপনার মধ্যে দেশ বদলের অঙ্গীকার থাকে, তাহলে এবার আসুন, রাজনীতিতে অংশ নিন। রাজনীতিকে জয় করুন, নিজের করে নিন। আমরা চাই না রাজনীতি শুধু টাকাওয়ালা লুটেরা ব্যবসায়ী বা চাঁদাবাজদের হাতে থাকুক। রাজনীতি হবে সাধারণ মানুষের।’

সংসদ ভবনে ৫ আগস্টের ঘটনাকে স্মরণ করে তিনি বলেন, ‘জনগণের ভোটে জনপ্রতিনিধিরা সংসদে আসেন, কিন্তু সেই সংসদ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা ৫ আগস্ট সংসদ ভবন দখলমুক্ত করেছিলাম, কারণ এটি দলীয়করণের হাতিয়ার হয়ে গিয়েছিল। রাষ্ট্রকে মুক্ত করার জন্যই আমরা সেখানে গিয়েছিলাম।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। দেশের কোথায় কী সমস্যা আছে, তা চিহ্নিত করা হয়েছে এবং একটি জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে। সবকিছুই নির্ভর করবে আসন্ন সংসদের ওপর। এই সংসদই হবে সংস্কার পরিষদ, যেখানে আমরা যে পরিবর্তনের কথা বলেছি, তা বাস্তবায়িত হবে।’

তিনি বলেন, ‘ফলে এবারের জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনই নির্ধারণ করবে— আমরা আসলে কোন পথে এগোবো।

About dainiksatkhira24

Check Also

মামুনুল-পাটওয়ারীরা আছেন রাজপথে: নাহিদ ইসলাম

Spread the loveডেস্ক রিপোর্ট: দেশে জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com