দেশের ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

Spread the love

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, সারাদেশের মোট ভোটকেন্দ্রের দুই-তৃতীয়াংশের বেশি ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতে উঠে এসেছে সহিংসতা, কেন্দ্র দখল ও গুজব–সৃষ্ট আশঙ্কা। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্বাচনে বিচারিক ক্ষমতা ও ড্রোন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনে দেশের ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮ হাজার ৬৬৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। এর মধ্যে ৮ হাজার ২২৬টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলা হয়েছে। অর্থাৎ, এবার মোট ভোটকেন্দ্রের প্রায় ৬৭ শতাংশই নিরাপত্তা–ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইসি সূত্র জানায়, গত ২০ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাক্‌–প্রস্তুতিমূলক বৈঠকে এসবি এ তথ্য দেয়। আজ রোববার বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়, যেখানে এসব তথ্য উল্লেখ আছে।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতিনিধিরা সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই এবং ভোট প্রদানে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

About dainiksatkhira24

Check Also

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বাবা-মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: জাতিসংঘের এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আজ আমি কিছুটা স্মৃতিকাতর বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com