
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) উদ্বোধনী ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলতে নেমে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে মাত্র ৫১ বলে ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি
মাত্র ২৬ বছর বয়সী এই ওপেনার ব্যাট হাতে ছিলেন ভয়ংকর। ১৯টি ছক্কা ও ৫টি চারে সাজানো তার ইনিংসটি ভেঙে দিয়েছে কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইল এবং সাহিল চৌহানের যৌথভাবে গড়া এক ইনিংসে ১৮ ছক্কার আগের রেকর্ড।ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কলিজিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যালেন পাওয়ার প্লেতেই ১৪ বলে করেন ৪০ রান, যার মধ্যে ছিল ৫টি ছক্কা। মাত্র ২০ বলে তিনি পৌঁছে যান হাফসেঞ্চুরিতে। এরপর এক ওভারে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ৩৪ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি—যা মেজর লিগের দ্রুততম শতক এবং নিউজিল্যান্ডের ইতিহাসেও দ্রুততম টি-টোয়েন্টি শতক।
১৬তম ওভারে আরও পাঁচটি ছক্কা মারেন তিনি, এরপর ১৭তম ওভারে হাঁকান ইতিহাসের রেকর্ড গড়া ১৯তম ছক্কাটি। ১৮তম ওভারের প্রথম বলেই আউট হলেও তার আগেই ক্রিকেট ইতিহাসে নিজের নাম অমর করে ফেলেন।
৪৯ বলেই অ্যালেন পূর্ণ করেন ১৫০ রান—টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম ১৫০ রানের ইনিংস এটি। তার স্ট্রাইক রেট ছিল ২৯৬.০৮, যা এই ধরণের ক্রিকেটে রীতিমতো বিস্ফোরক পারফরম্যান্স।
এদিন অ্যালেনের ব্যাটিংয়ের কল্যাণে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ২০ ওভারে ৫ উইকেটে করে ২৬৯ রান—যা যুক্তরাষ্ট্রের পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন হাসান খান (৩৮) ও সঞ্জয় কৃষ্ণমূর্তি (৩৬)। জবাবে ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ১৩.১ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায়।
এর আগেও চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ৬২ বলে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন অ্যালেন, যেখানে তিনি ১৬টি ছক্কা মেরে ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড ভেঙেছিলেন। ওই ইনিংসেও তিনি হজরতউল্লাহ জাজাইয়ের ১৬ ছক্কার রেকর্ড স্পর্শ করেছিলেন।
টি-টোয়েন্টি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা (২০২৫ পর্যন্ত):ফিন অ্যালেনের এই ইনিংস টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি মাইলফলক হয়ে থাকবে, যা ব্যাট হাতে আগ্রাসী ব্যাটিংয়ের নতুন মানদণ্ড স্থাপন করল।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
