Breaking News

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল অদুদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফসার মোর্তাজা, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, কাদাকাটি ইউপি প্রশাসক সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, শিক্ষক আনিছুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় মাদক, অনলাইন জুয়া রোধ, জবেদ হত্যা মামলার প্রধান আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ান, ব্রীজের উপরে দোকান বসান, স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দোসর জাকির চেয়ারম্যান কর্তৃক হত্যা মামলার অবস্থা, বৈধ অস্ত্রধারীদের অস্ত্রের অবস্থানসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com