Breaking News

আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও সবজি বীজ বিতরণ

Spread the love

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সবজি বীজ বিতরন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃ্ষি অফিস থেকে বীজ বিতরন করা হয়।
২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসত বাড়িতে চাষযোগ্য শীতকালিন সবজি ও মাঠে চাষযোগ্য শীতকালিন সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান অতিথি ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ কৃষ্ণা রানী মন্ডল। অনুষ্ঠানে প্রথম পর্বে ২৫০ জন কৃষককে বেগুন, পালনশাক, লাল শাক, মটর শুটি, লাউ, মুলা, বাটি শাক এর বীজ বিতরণ করা হয়। এসময় কৃষিসম্প্রসারন অফিসার আফরোজা আক্তা র রুমা ও কৃষি সম্প্রসারন অফিসার বিমান বিহারী মন্ডল উপস্থিত ছিলেন। সোমবার দ্বিতীয় পর্বে ৪৪০ জন কৃষককে লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শষা বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com