Breaking News

সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিচ্ছেন আশরাফুল আলম

Spread the love

স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সাতক্ষীরায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। এ পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহীর সারদায় কর্মরত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরার বর্তমান পুলিশ সুপার আরেফিন জুয়েলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) স্থানান্তর করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব নিচ্ছেন আবু সালেহ মো. আশরাফুল আলম, যিনি এর আগে রাজশাহীর সারদায় এসপি হিসেবে কর্মরত ছিলেন।

বিসিএস (পুলিশ) ক্যাডারের নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেশের মোট ১২টি জেলায় নতুন জেলা পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com