
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ছয় লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান । তিনি জানান,
কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৭ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দক্ষিণ ভাদিয়ালি মাঠ নামক স্থান হতে ৫,০০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন সরিষাক্ষেত মাঠ নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে বিজিবি ।
তিনি আরো জানান,আটকৃত মালামালের মূল্য ছয় লক্ষ পাঁচ হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
