Breaking News

তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও

Spread the love

ফারুক সাগর :সাতক্ষীরার তালা উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ, লিগ্যাল এইড সুবিধা সম্পর্কে জনসচেতনতা এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। তিনি নারী ও শিশু সুরক্ষা,আইনগত সহায়তা গ্রহণ এবং সচেতন ভোটার হিসেবে নাগরিকদের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন।

এসময় তিনি বলেন,”বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সেই সাথে যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন। অপরদিকে
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন।”

সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মন্ডল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,খলিলনগর ক্যাম্প ইনচার্জ শহর আলী, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেবকী রানী রায়, প্রশিক্ষক আলেয়া খাতুন, ইউপি সদস্য জিয়াউর রহমান, সেলিম হোসেন, আওরঙ্গ হাওলাদার, মেহেদি হাসান, শিরিনা সুলতানা, পারভীন আক্তার, লিয়াকত হোসেন, আব্দুল জলিল শেখ, নাছিমা আক্তার, প্রকাশ দালাল এবং ইউপি সচিব শেখ রেজাউল করিমসহ প্রমুখ।

 

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com