
প্রেস বিজ্ঞপ্তি: যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের ক্রীড়া ও
সাহিত্য সম্পাদক এবং তালা প্রেসক্লাবের সিনিয়র কার্যনির্বাহী সদস্য
এস.এম আকরামুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব।
বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল
ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল
আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন
নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী
কমিটির সি. সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম,মো:বাহারুল
ইসলাম, বি.এম বাবলুর রহমান, কার্য নির্বাহী সদস্য এ্যাড: কবির আহমেদ,মো:
সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো:
লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক
বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো:
সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
এক বিবৃতিতে তালা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে
একজন জ্যেষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও
গণমাধ্যমের স্বাধীনতার জন্য চরম হুমকিস্বরূপ। ঘটনাস্থলে যমুনা টিভির ক্যামেরা ও
লোগো ভাঙচুর, অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দেওয়ার ঘটনা
অত্যন্ত ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।
বিবৃতিতে অবিলম্বে হামলার সঙ্গে জড়িত অভিযুক্ত মাজেদ গাজিকে গ্রেফতার
করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের
আহ্বান জানানো হয়। তালা প্রেস ক্লাব এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা
জানিয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় প্রশাসনের আন্তরিক
হস্তক্ষেপ কামনা করেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
