নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষক নেতৃত্বে ধান জাত গবেষণায় স্থানীয় ১৬২টি জাতের আমন ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার কৈখালী ইউনিয়নের মধ্য কৈখালী গ্রামে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও মধ্য কৈখালী আইপিএম কৃষি ক্লাব এই মাঠ দিবসের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় কৃষকেরা গবেষণাধীন ধান জাতের প্লট পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা ও লবণাক্ততা সহনশীল, পোকামাকড়ের আক্রমণ …
Read More »শ্যামনগর
শ্যামনগরে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ
পরিতোষ কুমার বৈদ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জীবন-জীবিকার উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। এরই ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০:০০ টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে গাবুরা ইউনিয়নের গাবুরা মৌজার ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক দলের ২৩ জন …
Read More »৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে ৭ জেলেকে অপহরণ
রঘুনাথ খাঁ: মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে সুন্দরবনে কর্মরত থেকে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যু ডন বাহিনীর সদস্যরা। রবিবার (৭ ডিসেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ মালঞ্চ নদীর হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ (৫০), ইব্রাহিম হোসেন (৪৫), আনারুল ইসলাম (২২), নাজমুল হক (৩৪), …
Read More »শ্যামনগরে তরুণদের মনে জায়গা করে নিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী আলফাত হোসেন
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গণসংহতি আন্দোলন মনোনীত তরুণ এমপি প্রার্থী জোনায়েদ সাকির আস্থাভাজন, সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক, মোঃ আলফাত হোসেন। এলাকার সাধারণ মানুষ বিশেষ করে তরুণদের মধ্যে তিনি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। তার পরিষ্কার রাজনৈতিক অবস্থান, দুর্নীতিবিরোধী মনোভাব এবং উপকূলের বাস্তব সমস্যাগুলো নিয়ে সোচ্চার ভূমিকায় তরুণ সমাজকে নতুন আশায় উজ্জীবিত করেছে। উপকূলের মানুষের …
Read More »এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, কারিগরি সমস্যার কারণে উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন হওয়ার বিষয়টি পরে জানানো হবে। এর আগে বিএনপি মহাসচিব …
Read More »সাতক্ষীরা সওজ এর অব্যবস্থাপনা-ভেটখালী পানি নিষ্কাশনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে মানববন্ধন
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাশনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য ৩০ শে নভেম্বর ( রবিবার) বিকাল ৪ টায় তারানীপুর – ভেটখালী জামে মসজিদ সংলগ্নে মানব বন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়রা মানববন্ধন করেন। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সীমান্তবর্তী প্রেসক্লাবের সভাপতি মাহবুব খোকন,জনপ্রিয় অনলাইন ভোরের সংবাদ পোর্টালের সম্পাদক আমার দেশ পত্রিকার উপজেলা …
Read More »শ্যামনগরে কেরোসিন খাওয়ার তিন দিন পর শিশুর মৃত্যু
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে ভুলবশত কেরোসিন খাওয়ার তিন দিন পর চিকিৎসারত অবস্থায় আঁখি সরকার নামের সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শিশুটির মৃত্যু হয়। সে উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী (নতুন ঘেরী) গ্রামের বাবুরাম সরকারের কন্যা। প্রতিবেশী গোপাল সরকার জানান, গত সোমবার ঘরে রাখা কেরোসিনের বোতল থেকে আঁখি কেরোসিন খেয়ে ফেলে। কেরোসিন খাওয়ার …
Read More »সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যে বিষক্রিয়ায় শিশু সহ ১১ জন অসুস্থ
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মান উপলক্ষে পারিবারিক পিঠা উৎসবে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। অসুস্থরা হলো, সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিয়া (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), …
Read More »ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
হুসাইন বিন আফতাব: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি” উপলক্ষে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বিশেষ সচেতনতা উদ্যোগ গ্রহণ করেছে B4RL প্রকল্প। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা চত্বরে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী, শিক্ষার্থী, যুব স্বেচ্ছাসেবকরা এতে অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও সচেতনতামূলক বার্তা নিয়ে অংশগ্রহণকারীরা ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে …
Read More »শ্যামনগরে প্রভাষ কুমার মণ্ডলের ওপর হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের কৃষক প্রভাষ কুমার মণ্ডলের ওপর হামলা, হুমকি এবং ধারাবাহিক হয়রানির বিচার চেয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, সকাল ১১টাতে সীমান্তবর্তী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এই অভিযোগগুলো তুলে ধরেন। সংবাদ সম্মেলনে প্রভাষ মণ্ডল জানান, প্রতিবেশী প্রভাষ মিস্ত্রি ও তার লোকজন দীর্ঘদিন ধরে জায়গা–জমি নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
