শ্যামনগর

সুন্দরবন উপকূলীয় এলাকায় চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে এগ্রোইকোলজি ফান্ড ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় গ্রিন কোয়ালিশন ও শ্যামনগরের সম্মিলিত যুব সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে স্থানীয় জেলে সম্প্রদায়ের প্রতিনিধি, কৃষক, পরিবেশ কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি ও যুবরা অংশ …

Read More »

শ্যামনগরে ঘর পোড়ানো মামলা তোলার চাপ, রাজি না হওয়ায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার বিকাশ গাইন

রঘুনাথ খাঁ: মামলা তুলে নিতে রাজী না হওয়ায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে ঘর পোড়ানো মামলার বাদি দীলিপ গাইনের তিন ভাইপোর বিরুদ্ধে কারাগারে থাকা এক আসামীর মাকে দিয়ে সাজানো ধর্ষণ মামলা করার অভিযোগ উঠেছে। রবিবার ভোরে বিকাশ গাইন নামে একজনকে পুলিশ রবিবার ভোরে বাড়ি থেকে তুলে এনে থানা লকআপে রেখে এক বিএনপি নেতা কাম সাংবাদিক ও এক সাবেক ইউপি চেয়ারম্যানের …

Read More »

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষ সংবেদনশীল কর্মশালা

পরিতোষ কুমার বৈদ্য:সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২১ ও ২২ অক্টোবর ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী পুরুয় সংবেদনশীল কর্মশালার আয়োজন করা হয়। ২২ অক্টোবর বিকাল ৪:০০ টায় উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সভাপতি হিসাবে উপস্থিত …

Read More »

শ্যামনগরে বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনায় থানায় মামলা

রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরের মীরগাং গ্রামে বন্দোবস্তকৃত দলিলের জমি দখল করতে যেয়ে বাড়িঘরে আগুন ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের সুবোধ গাইনের ছেলে দীলিপ গাইন বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্হাতনামা ছয়জনকে আসামী করা হয়েছে। মামলার আসামীরা হলেন, মীরগাং গ্রামের দেবেন ভাংগীর ছেলে জঙ্গল ভাংগী, দূঃখে ভাংগীর …

Read More »

শ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের স্থানীয় খাদ্য ভাণ্ডার ও অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় সবুজ সংহতি ও স্থানীয় জনসংগঠন এই মেলার আয়োজন করে।সিক্সটিন ডেজ অব গ্লোবাল অ্যাকশন অন এগ্রোইকোলজি ২০২৫ ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত …

Read More »

শ্যামনগরে প্রভাব খাঁটিয়ে প্যানেল চেয়ারম্যান শফিউল্লাহ কর্তৃক অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

আশিকুজ্জামান লিমন: উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল মেম্বরের হস্তক্ষেপে খাগড়াঘাট গ্রামের একটি মৎস্যঘেরী থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন ৷ ১৪ অক্টোবর স্বরজমিনে গিয়ে দেখা গেছে, খাগড়াঘাট গ্রামের জনবসতি এলাকা খাগড়াঘাট ঈদগাহ ময়দান সংলগ্ন একটি মৎস্যঘেরী থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে ৷ ড্রেজার মালিক জানান, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল মেম্বরের বালু উঠচ্ছে …

Read More »

শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে দুদকের অভিযান আটক-৭

রঘুনাথ খাঁ:সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদেরকে আটক করা হয়। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোট) পরিচালনা করে দালাল সাগর হোসেন রনি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী …

Read More »

ভেটখালীতে ইসলামী ব্যাংকের এটিএম বুথ অপসারণের প্রতিবাদে মানববন্ধন

মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক স্থাপিত এটিএম বুথটি অপসারণের পরিকল্পনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে ভেটখালী বাজারের সামনে এ মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এই বুথটি ভেটখালী ও আশপাশের এলাকার মানুষদের দীর্ঘদিন ধরে ব্যাংকিং সুবিধা প্রদান করে আসছে। বুথটি অপসারণ করা হলে সাধারণ …

Read More »

শ্যামনগরে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও জেলেখালী ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রঘুনাথ খাঁ:বাঙালি হিন্দু পরিবারের অধিষ্ঠাত্রী আরাধ্য দেবী কোজাগরী লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। দেবী স্বর্গে স্বর্গলক্ষ্মী। রাজগৃহে রাজলক্ষ্মী। গৃহে তিনি গৃহলক্ষ্মী। পূর্ণিমার চাঁদের আলোয় যখন চারিদিক আলোকিত হয়ে অন্ধকার দূরীভূত হয়, তখন উলু, শঙ্খধ্বনিসহকারে প্রতিটি বাঙালি হিন্দু পরিবারের গৃহে গৃহে স্ব-স্ব রূপিণীতে ‘মা লক্ষ্মীর’ পূজা অনুষ্ঠিত হয়। “জেলেখালী ভাই ভাই সংঘ” এর ২০ বছর পূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ ও শ্রী শ্রী কোজাগরী …

Read More »

গাবুরায় বিনামূল্যে খাবার পানির ট্যাংক ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় বেসরকারি সেবা সংস্থা ব্রতী ৫০টি (প্রতি ১০০০ লিটার) খাবার পানির ট্যাংক বিতরণ করেছে। এছাড়া ৪০০ জন ছিন্নমুল শিশুর খাদ্য ও পুষ্টির জন্য পরিবার প্রতি ২৪০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com