রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে সবজি ক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ৮টার সময় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের ছেলে মিলন মন্ডল(৪০) এর সবজি ক্ষেত থেকে গাছটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, মিলন মন্ডলের বিরুদ্ধে পূর্বেও শ্যামনগর থানায় দুটি …
Read More »শ্যামনগর
ঘুষ ছাড়া কাজ নয়! শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ হাসানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না কর্তৃপক্ষ। সম্প্রতি এসব অভিযোগ এনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হাসপাতালের একাধিক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অফিসিয়াল বিভিন্ন কাজ …
Read More »জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক
রঘুনাথ খাঁঃজীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী খোলপেটুয়া নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের অর্ধ শতাধিক তরুণ-তরুণী এ স্ট্রাইকে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে সুন্দরবন ইয়ুথ সলিডারিটি …
Read More »শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: : দ্রুততম সময়ে শেষ হলো শ্যামনগরের গ্যারেজ বাজার থেকে হরিনগর বাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের কার্পেটিং। এতে স্বস্তি ফিরেছে সড়কটি ব্যবহারকারী কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের মাঝে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা সড়কটি ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় দুই কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নিয়ে দ্রুততম সময়ে কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর …
Read More »“শ্যামনগরে চিকিৎসা কাজে বের হয়ে নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ, স্ত্রীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবি”
বিশেষ প্রতিনিধি,শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। নিখোঁজের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিখোঁজ চিকিৎসকের ভাই প্রিয়নাথ পরামান্য জানান, গত ২ মে শনিবার সকালে প্রতিদিনের মতো চিকিৎসা কাজে বাড়ি থেকে বের হন ডা. …
Read More »নদী থেকে বালু উত্তোলন করায় একজনের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা
রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আক্তারুল গাজী(৩৩) নামের এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় নৌযানের মালিক জামিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপসহ আনুষঙ্গিক সরঞ্জামাদী ধ্বংস করা হয়। এর আগে শুক্রবার রাত একটার দিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমানের নেতৃত্বে পুলিশ উপজেলার বড়কুপোট এলাকা থেকে উক্ত নৌযানটি …
Read More »“শ্যামনগরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাচারের সময় ২২৫০ কেজি নিষিদ্ধ শামুক-ঝিনুক উদ্ধার”
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ শামুক/ঝিনুক জব্দ করেছে বনবিভাগ ও শ্যামনগর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে শ্যামনগর পৌরসভার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২২৫০ কেজি। বনবিভাগ ও পুলিশ সূত্রে জানাযায়, সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরিত নিষিদ্ধ প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক-ঝিনুক …
Read More »শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের মালিককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার( ভূমি) রাশেদ হোসাইন। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ভবানীপুর এলাকার কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় নেয়ার সময় এ জরিমানা আদায় করা হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, ভবানীপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে চিংড়ি ঘের ব্যবসায়ী শফিকুল ইসলাম। …
Read More »শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত
রঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর দাসকাটি হরি মন্দির প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ যাত্রাপালা মঞ্চস্থ হয়। সাতক্ষীরার সাংস্কৃতিক সংগঠন মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় ওপার বাংলার নটনাট্যকার রঞ্জন দেবনাথ রচিত “সাত পাকে বাঁধা” শিরোনামের যাত্রাপালা পরিবেশন করা হয়। এতে প্রধান ভূমিকায় …
Read More »সরকারি নির্দেশনা অমান্য, শ্যামনগরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করায় সাতক্ষীরার শ্যামনগরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে উপজেলার নকিপুর ও হায়বাদপুর এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
