শ্যামনগর

শ্যামনগরে পরিবারে আয় বাড়াতে ও পুষ্টির চাহিদা পূরণ করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯:০০টায় গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া মৌজার ৯নং সোরা গ্রামের ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন অংশগ্রহণকারীকে(১২ জন নারী ও ৬ জন …

Read More »

শ্যামনগরে যুবলীগ-সৈনিক লীগের হামলায় জামায়াত কর্মী গুরুতর জখম, ২ আহত

হুসাইন বিন আফতাব: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের জয়াখালী এলাকায় সোমবার (১২ জানুয়ারি) সকালে এক জামায়াত কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জামায়াত কর্মী শেখ আব্দুর রহমান (৫০) গুরুতর জখম হন, পাশাপাশি তার গাড়িচালক গোলাম মোস্তফা ও সহযোগী শ্রমিক ইসরাফিল হোসেনও আহত হন। আহতরা স্থানীয়দের সহায়তায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুর রহমানের মাথা, হাত ও পেটসহ শরীরের …

Read More »

শ্যামনগরের কৈখালীতে পরিকল্পিত চিংড়ি চাষে বাধা, ক্ষোভে স্থানীয় চাষিরা মানববন্ধন

শ্যামনগর  প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে নোনাপানি ব্যবহার করে চিংড়ি চাষের পরিকল্পিত কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, ধান চাষে ফিরে আসায় কিছুটা স্বস্তি ফিরলেও পরানপুর ১০ নম্বর গ্রামে চিংড়ি চাষ চালিয়ে যেতে গিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। চাষিরা অভিযোগ করেছেন, একটি অসাধু রাজনৈতিক মহল অদৃশ্য কারণে পরিকল্পিত চিংড়ি চাষে বাধা দিচ্ছে। …

Read More »

মৃতদেহ নিয়ে পালানো চিকিৎসক! শ্যামনগরে আনিকা ক্লিনিক সিলগালা

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চিকিৎসক আনিছুর রহমানের মালিকানাধীন আনিকা ক্লিনিক সিলগালা করেছে প্রশাসন। রোগীর মৃত্যুর পর মৃতদেহ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠায় সিভিল সার্জনের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়। রোববার (বেলা ১১টা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা ক্লিনিকটি সিলগালা করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম …

Read More »

বিলুপ্তির পথে শ্যামনগর উপকূলের ঐতিহ্যবাহী খেজুরের রস

মোঃ আলফাত হোসেনঃ এক সময় শীত এলেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গ্রামগুলোতে খেজুরের রস ছিল মানুষের নিত্যদিনের আনন্দের অংশ। ভোর হওয়ার আগেই গাছিরা খেজুর গাছে হাঁড়ি ঝুলিয়ে সংগ্রহ করতেন মিষ্টি রস। সেই রস থেকে তৈরি হতো গুড়, পিঠা-পুলি ও নানা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই চিত্র প্রায় হারিয়ে যেতে বসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, …

Read More »

অদম্য ইচ্ছাশক্তিতে সেলাই ও কাপড়ের ব্যবসায় সফল শ্যামনগরের সালমা

নিজস্ব প্রতিনিধি: অদম্য মনোবল ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার শাহনাজ পারভীন সালমা। তাঁর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তাঁকে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে। সালমা গাবুরা ইউনিয়নের হরিশখালী গ্রামের রবিউল …

Read More »

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে …

Read More »

সুন্দরবনের হরিণ ফের লোকালয়ে, বনে অবমুক্ত

রঘুনাথ খাঁ:সুন্দরবন থেকে ফের লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে আবারও বনে অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের স্থানীয় লোকজন হরিণটি উদ্ধার করে বন বিভাগের কাছে তুলে দেয়। স্থানীয় বাসিন্দা বাপি জোয়ারদার বলেন, মঙ্গলবার সকালে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়িয়ে এনে খালে ফেলে, পরে খাল থেকে উঠে আমাদের বাগানে আসে। বাগানে …

Read More »

উপকূলের রাজনীতিতে ধর্ম ও সম্প্রদায় বিভেদ: দক্ষিণ-পশ্চিম উপকূলের বাস্তবতা ও ভবিষ্যৎ শঙ্কা

মোঃ আলফাত হোসেনঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় রাজনীতিতে ধর্ম ও সম্প্রদায়ের বিভেদ মূলত সাম্প্রদায়িকতার কারণে ঘটে, যেখানে ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করা হয়; ধর্মীয় গোষ্ঠীগুলোকে আলাদা করে দেখা, তাদের মধ্যে শত্রুতা তৈরি করা, এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা আদায় করা হয়, যা প্রায়শই দাঙ্গা ও সামাজিক অস্থিরতার দিকে পরিচালিত করে। সাতক্ষীরার শ্যামনগর, …

Read More »

শ্যামনগরে গলায় রশি দিয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা

রঘুনাথ খাঁঃ সাতক্ষীরার শ্যামনগরে ঘরে আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আব্দুল ফরিদ বিশ্বাস (১৭) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে। রবিবার রাত ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া পোশাক শ্রমিক একই এলাকার রবিউল বিশ্বাসের ছেলে । ফরিদের চাচা লিয়াকত হোসেন জানান, ফরিদ ও তার বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করত। ফরিদ …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com