Breaking News

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের পদত্যাগ দাবি ও কুশপুত্তলিকা দাহ

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত নৈতিক স্খলন বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আজ ২২ জুলাই, ২০২৬ (বুধবার) বেলা ১২টায় “শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়, শ্যামনগর বাসস্টপ মোড় থেকে বিক্ষোভ মিছিল শ্যামনগর বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে বিপুল সংখ্যক নারী সক্রিয়ভাবে অংশ নেন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া প্রতিবাদকারীরা এমপি গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন ও বিতর্কিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে তারা অবিলম্বে উক্ত এমপির পদত্যাগের জোরালো দাবি জানান। বেলা ১২টার দিকে ক্ষুব্ধ জনতা সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করে তাদের প্রতিবাদ ব্যক্ত করেন। প্রতিবাদ মিছিলে ব্যানারের পাশাপাশি বিতর্কিত ঘটনার ছবি সংবলিত ফেস্টুন ও প্লেকার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, একজন জনপ্রতিনিধির কাছে এ ধরনের অনৈতিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অতি দ্রুত তাঁর পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com