Breaking News

এমপি গাজী নজরুল ইসলামের শাস্তি ও পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত উত্তাল সাতক্ষীরার শ্যামনগর

Spread the love

রঘুনাথ খাঁ : তরুনীর সাথে ভিডিও কান্ডে গাজী নজরুল ইসলামের শাস্তি ও এমপি পদ থেকে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত আন্দোলন অব্যাহত রেখেছে সাতক্ষীরা-৪ আসনের বিভন্নস্তরের মানুষ। এতে উত্তাল হয়ে পড়ে পুরো সংসদীয় আসন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কাশিমাড়ী, নুরনগর, কৈখালী এবং শ্যামনগর সদরে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
শ্যামনগর উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্তরে শ্যামনগরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আয়োজনে মানববন্ধনে ফরিদুজ্জামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম।
উপজেলার নুরনগর ইউনিয়নের নুরনগর বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ব্যাবসায়ী মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবক চেয়ারম্যান গোলাম আলমগীর।
উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বিশিষ্ট ব্যাবসায়ী ও গ্রাম ডাঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আছাদুল্লাহ বাহার আছু, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান। এছাড়া উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসব বিক্ষোভ মিছিল থেকে গাজী নজরুল ইসলামকে অবিলম্বে এমপি থেকে পদত্যাগের জন্য দাবি জানানো হয়। তা নাহলে আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া তার শাস্তির দাবিও উঠে আসে বিক্ষোভ মিছিল থেকে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী এলাকা থেকে উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com