সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই  নিহত 

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২)  এবং মেহেদী (২৫) নামে দুই ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের হাফিজুর ফকিরের ছেলে।
প্রত্যক্ষদশীরা জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে মাছ কিনতে  চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম ও তার ছোটভাই  মেহেদী। পথিমধ্যে  তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগামী  পিকআপের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন নাসিম ফকির ওই সময় গুরুতর আহত হন ভাই মেহেদী । পরে  মেহেদীকে উদ্ধার করে  তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খালিদ হাসান নয়ন বলেন , হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে । তবে ঘাতক পিকআপভ্যানটি পালিয়েছে ।এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে  আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

ড্যাফ বাংলাদেশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

Spread the loveনিজস্ব প্রতিনিধি: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক “পরিবেশকর্মী” নিয়োগ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com