dainiksatkhira24

সাতক্ষীরায় বিজিবির অভিযানে তের লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা তের লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।সোমবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, গাজিপুর, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা থেকে এসব মালামাল আটক করা হয়। সোমবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাপুর হক । …

Read More »

সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্লিনিং ক্যাম্পেইন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: ‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভায় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে এক ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই ) সকাল ৯ টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস …

Read More »

কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি চিত্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ

কামরুল হাসান: কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি চিত্রের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সোমবার সকাল ১১টায় কলারোয়া ফুটবল ময়দানের প্রবেশদ্বারে পোস্ট অফিসের দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন-সংগ্রামের রক্তাক্ত ও উত্তাল দিনগুলোর নানা চিত্র দেয়ালে রং তুলির আঁচড়ে নজরকাড়া চিত্রকর্ম গড়ে তুলেছে শিক্ষার্থীরা। আপন মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলা এ গ্রাফিতি মুগ্ধতা ছড়াচ্ছে সবখানে। …

Read More »

যশোরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

জেমস আব্দুর রহিম রানা:সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থান জয়তী সোসাইটি সম্মেলন কেন্দ্রে সুশাসনের জন্য নাগরিক-সুজন সংলাপের আয়োজন করে। সুজনের জেলা সভাপতি এ্যাডঃ সালেহা বেগমের সভাপতিত্বে ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় সংলাপের মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুজন কেন্দ্রীয় সচিবালয়ের সমন্বয়কারী দিলীপ কুমার। এতে …

Read More »

কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কামরুল হাসান: কলারোয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফর্মেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম, এসইডিপি এর উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে …

Read More »

পার্বতীপুর খামারপাড়া কমিউনিটি সরকারি প্রাইমারি স্কুলের বেহাল দশা

মোঃ রুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর খামারপাড়া কমিউনিটি সরকারি প্রাইমারি স্কুল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিদর্শনে নানা অনিয়ম দেখে সহকারী শিক্ষক ফারুক হোসেনকে শো-কজ করায় স্কুলে গিয়ে উচ্চস্বরে চিল্লা চিল্লি করে শিক্ষার পরিবেশ চরম বিঘ্ন ঘটায়। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন গত ২৮ মে ঐ স্কুল পরিদর্শনে যান এবং নানা অনিয়ম দেখে আগামী সাত কর্মদিবসের মধ্যে সন্তোষজনক …

Read More »

আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় সোমবার সকালে শহরের কামালনগর লেক ভিউ রিসোর্টে রুপান্তর ও আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস। ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে …

Read More »

তালায় জলাবদ্ধতা নিরসনে নেটপাটা উচ্ছেদ

বিশেষ প্রতিনিধি ঃ জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরার তালায় নেটপাটা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উপজেলার শালিখা-দেলুয়া নদীতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সোমবার সকালে উপজেলার মাদরা থেকে কলাগাছি পর্যন্ত নদীপথে এ অবৈধ নেটপাটা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার।এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা থানার এসআই জিয়াদসহ স্থানীয় …

Read More »

নবাগত জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রসুলপুর যুব সমিতি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নবাগত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে রসুলপুর যুব সমিতি। সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান রসুলপুর যুব সমিতির কর্মকর্তারা। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর যুব সমিতির সাধারণ …

Read More »

নববধূর সাজে অপু্ ও বুবলী

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক যোগাযোগমাধ্যমের লড়াইটা প্রায়ই চোখে পড়ে। দুজনেই মাঝেমধ্যে শাকিব খান ও সন্তানদের নিয়ে পোস্ট দেন, যা নিয়ে শুরু হয় তাদের বাকযুদ্ধ। যাতে শামিল হন তাদের অনুরাগীরাও। তবে এবার বাকযুদ্ধ নয়, বরং সৌন্দর্যের দ্যুতি ছড়ানোর প্রতিযোগিতায় দেখা গেল দুজনকে। নায়িকাদের প্রায় সময়ই ব্রাইডাল লুকে দেখা যায়। প্রিয় তারকারা নববধূর সাজে দেখতে কেমন লাগবে, …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com