শেখ আমিনুর হোসেন: সড়ক পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য দেশজুড়ে চালু হওয়া ‘নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরাতেও পুরাতন ও খেলাপি মোটরযানের চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।মঙ্গলবার (২২ জুলাই ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক-কভার্ডভ্যান …
Read More »dainiksatkhira24
পাটকেলঘাটায় বৈদ্যুতিক সট সার্কিটে দুটি বসতঘর ভষ্মীভূত
রঘুনাথ খাঁ ঃ বৈদ্যুতিক সট সার্কিটের ফলে দুটি বাড়িতে আগুন লেগে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের কৈখালি গ্রামে এ ঘটনা ঘটে। কৈখালি গ্রামের কৃষ্ণপদ বৈদ্য জানান, একই গ্রামের শ্যামাকান্ত বাছাড় ও রমাকান্ত বাছাড় যৌথভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করেন। শ্যামকান্ত বাছাড়ের ছেলে রুপ কুমার বাছাড় তার ভগ্নিপতি। রবিবার রাত ৯টার দিকে …
Read More »তালায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ
শেখ কামরুল ইসলাম: সাতক্ষীরার তালা উপজেলার পাঁচরোখী এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক কৃষিজমি মালিকের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে একটি আবেদন জমা পড়েছে। পাঁচরোখী গ্রামের বাসিন্দা রাফিজা সুলতানা গত ১৭ জুলাই, ২০২৫ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পাঁচরোখী মৌজার বানকোড়া বিলে তাদের …
Read More »ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে যুবকের কব্জি বিচ্ছিন্ন!
জেমস আব্দুর রহিম রানা,: যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে একজনের হাতের কব্জি কেটে গেছে। মাথা ও ঘাড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহত আরাফাত লাল্টুর বাবা ও ফুফাতো ভাইও জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় লাল্টুকে ঢাকায় রেফার করা হয়েছে। সোমবার (২১জুলাই) রাত ৮টার পর উপজেলার চান্দেরপোল মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা …
Read More »সরকারি রাস্তা বন্ধ করার অভিযোগ : জনগণের চলাচলের ভোগান্তি
ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা শহরে সার্কিট হাউজ মোড়ে রাস্তা বন্ধ করে ট্রাক লোড-আনলোড করায় জনগনের চলাচলের ভোগান্তি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় সময় সাধারণ জনগণ যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডে সার্কিট হাউজ মোড়ে রসুলপুর গ্রামের মৎস্য অফিসের যাতয়াতের সরকারি রাস্তাজুড়ে জমজমাট হয়ে উঠেছে হাঁস,মুরগি ও মছের খাদ্য মেগা ফিডের গোডাউন …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা আট লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।মঙ্গলবার দিনভর জেলারপদ্মশাখরা, কালিয়ানী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, তলুইগাছা, ঘোনা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । কিারৈ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক । তিনি জানান, । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত …
Read More »শিক্ষার্থী হতাহতের ঘটনায় সারা দেশে মিলাদ ও দোয়া কর্মসূচি দিল বিএনপি
ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় মঙ্গলবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু …
Read More »মধ্যরাতে চট্রোগ্রামে শিবির-ছাত্রদলের সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট:চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর সংঘর্ষে ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশের এলাকা। সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১টার দিকে শেষখবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ আলাদাভাবে অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছে। ঘটনাস্থলে …
Read More »বিমান বিধ্বস্ত ঘটনায় শাকিব খানের শোক প্রকাশ
বিনোদন ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও শোকের ছায়া। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমানটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই বিমান দুর্ঘটনায় …
Read More »ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি
আন্তজার্তিক ডেস্ক: রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের ডিফেন্স কনট্যাক্ট গ্রুপের নেতারা একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। সেই বৈঠকেই জার্মানি জানিয়েছে, তারা ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাহায্য করবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তারপর তিনি বলেছিলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিনি একমত। যত তাড়াতাড়ি সম্ভব জার্মানি পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে দেবে। …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
