নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক জামায়াতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে অবশ্যই একটি কার্যকর নির্বাচন লাগবে। আমরা আশা করছি, সেই নির্বাচন আগামী বছরের প্রথমদিকেই অনুষ্ঠিত হবে। ‘তবে অবশ্যই সেই নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। বিগত দিনের মতো যেনতেন আর বস্তাপচা কোনো নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না। …
Read More »dainiksatkhira24
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে ডিবি পুলিশ তাকে বাসা থেকে গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটটার কিছুসময় পরে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে আমরা আটক করেছি। তাকে ডিবি …
Read More »আজ শেষ টি-টোয়েন্টি, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য
খেলাধুলা ডেস্ক: প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় ও দ্বিতীয়টিতে ৮ রানের জয়ের পরে আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই পাকিস্তানকে ধবলধোলাই করবে টাইগার বাহিনী। সে লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটন কুমার দাসের দল। অন্যদিকে পাকিস্তানও মরিয়া যেভাবেই হোক এই ম্যাচে জয় তুলে নিতে। তাতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট …
Read More »জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করেছেন বলে বার্ন ইনস্টিটিউটের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে। এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক …
Read More »পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার
নিউজ ডেস্ক: কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে শালীন পোশাক পরিধানের বিষয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হলেও তা …
Read More »রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তত ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রিবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির খোঁজে জরুরি পরিষেবা তল্লাশি চালাচ্ছে বলে দেশটির আঞ্চলিক গভর্নর নিশ্চিত করেছেন। খবর বার্তাসংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, এন-২৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা নামে বিমানসংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের …
Read More »যশোরে বিজিবির অভিযান: ৭ মাসে ৪৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৪৯
জেমস আব্দুর রহিম রানা: যশোর সীমান্তে সাত মাসে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় ৪৯ জন চোরাকারবারীকে করে পুলিশে সোপর্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে এসব অভিযানে বিজিবি সদস্যরা ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, …
Read More »তালায় শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ষোল দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩জুলাই) বালিয়াদহ ফুটবল ময়দানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম মোল্যার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মনোয়ার মোল্যা,বীর মুক্তিযোদ্ধা কবির মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মাস্টার ইরফান আলী গাজী। এছাড়া …
Read More »ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচনে মোট ২৪টি পদে …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদক সহ নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার দিনভর জেলার কাকডাঙ্গা, গাজীপুর, ঘোনা, তলুইগাছা, কুশখালী, মাদরা, চান্দুরিয়া, হিজলদী, পদ্মশাখরা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান,সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
