Breaking News

বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক পরীক্ষা’র ফলাফল প্রকাশ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আলমিন হোসেন ছট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশাশুনি সরকারি কলেজের কৃষি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মহাসীন আলী, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি ব্যুরো ইয়াছিন আরাফাত, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরামুজ্জামান খান, সিরাজুল ইসলাম, যশোর বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব চক্রবর্তী, গাভা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, আমিনুর রশিদ, সহকারী শিক্ষিকা পাপিয়া সরকার, আনারুল ইসলাম, কেজি স্কুলের প্রাক্তন সহকারী শিক্ষক শেখ আক্তারুজ্জামান প্রমূখ। এ বছর বার্ষিক পরীক্ষায় অংশ গ্ৰহনকারী ২৮৭ জন শিক্ষার্থীর মধ্যে প্লে- নার্সারি গ্ৰুপ থেকে মেহরিমা তাবাসসুম ৪৫০ নাম্বারের মধ্যে ৪৫০ নাম্বার, ১ম-২য় শ্রেনী গ্ৰুপ থেকে ৪৫০ নাম্বারের মধ্যে ৪৪৯ নাম্বার পেয়ে এবং ৩য়-৫ম শ্রেনীর গ্ৰুপ থেকে ৬০০ নাম্বারের মধ্যে ৫৯৫.৬ নাম্বার অর্জন করে মাহফুজ আহমেদ গ্ৰুপে ১ম স্থান অধিকার করে। সবশেষে ৫ম শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির বামনডাঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি ডায়ালগ

Spread the loveশাহিনুর রহমান: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com