dainiksatkhira24

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন সভা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন …

Read More »

মার্কিন স্বার্থে মানবাধিকার মিশন খুলতে দেওয়া হবে না: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তিতে সই করায় হেফাজতে ইসলাম তীব্র প্রতিবাদ জানিয়েছে। শনিবার (১৯ জুলাই) সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান সংবাদমাধ্যমে বিবৃতিতে এ নিন্দা জানান। এছাড়াও বিবৃতিতে অবিলম্বে চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সংগঠনটি মনে করে, মার্কিন স্বার্থে তাঁবেদার জাতিসংঘের মানবাধিকার অফিস এ দেশে …

Read More »

বিএনপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন, প্রশ্ন ইলিয়াসের

অনলাইন ডেস্ক: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না; আর বিএনপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন, জানি না। শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। ইলিয়াস হোসেন লিখেন, ‘সমন্বয়ক সাহেবেরা এতো চেতে গেলেন কেন? বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরাও বলছি, কিন্তু আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়া কাউকে …

Read More »

সংঘর্ষে অতিরিক্ত বলপ্রয়োগ, রাষ্ট্রের জবাবদিহি চায় এইচআরএফবি

ডেস্ক নিউজ: গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, অতিরিক্ত বলপ্রয়োগ এবং জনসমক্ষে গুলি চালনার ঘটনায় পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। সংগঠনটি এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) …

Read More »

গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক: গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত …

Read More »

নির্ধারিত তারিকেই হবে নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: নির্বাচন ঘিরে চলমান আলোচনার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আশ্বস্ত করেছেন যে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচন বলছেন, ঠিক সেদিনই নির্বাচন হবে—এক দিনও পেছানো হবে না।” শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজনে ময়নামতির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অডিটোরিয়ামে তিনি এ বক্তব্য দেন। শফিকুল আলম বলেন, …

Read More »

মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

নিউজ ডেস্ক: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না। শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেনাপ্রধান …

Read More »

অবশেষে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার সময় চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক: মাঠে দারুণ পারফরম্যান্সের সুবাদে লিওনেল মেসির যোগ্য উত্তরসূরী মনে করা হচ্ছে বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে। দুই তারকাকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দেখতেও আগ্রহের কমতি নেই ফুটবলভক্তদের মাঝে। সেই সুযোগ করে দিয়েছে মহাদেশীয় (কোপা ও ইউরো) দুই শিরোপা। যদিও ব্যস্ত সূচির কারণে আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে তাতে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘ দিনের গুঞ্জন শেষে আগামী …

Read More »

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানে’ পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধিঃ ‘জুলাই গণঅভ্যুত্থানে’ সাতক্ষীরার পাঁচ শহিদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কাটিয়ার জেলা পরিষদের পুরাতন ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি,পৌরসভার প্রধান …

Read More »

সাতক্ষীরায় বিজিবির অভিযানে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী, ভোমরা, সুলতানপুর, গাজীপুর, তলুইগাছা, মাদরা, হিজলদী, ঝাউডাঙ্গা ঘোনা, চান্দুরিয়া, কুশখালী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক …

Read More »
HTML Snippets Powered By : XYZScripts.com