Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার দিনভর জেলার কাকডাঙ্গা, বৈকারী, কালিয়ানী, ভোমরা, সুলতানপুর, গাজীপুর, তলুইগাছা, মাদরা, হিজলদী, ঝাউডাঙ্গা ঘোনা, চান্দুরিয়া, কুশখালী এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । শুক্রবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা থেকে ১,৬০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,তলূইগাছা থেকে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ভোমরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কুশখালী থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,মাদরা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ , বৈকারী থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ,কালিয়ানী থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ,সুলতানপুর থেকে ১,০৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঘোনা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য দশ লক্ষ সাতানব্বই হাজার টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে হাজারো জেলে-বাওয়ালির মানববন্ধন

Spread the love শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, অপহরণ ও মুক্তিপণ আদায় বন্ধ এবং জেলে-বাওয়ালিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com