স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি।এসময় একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এবং বাংলাদেশ ক্রিকেটের নানাদিক নিয়ে আলাপ করেন বর্ষীয়ান এই নেতা।সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের …
Read More »dainiksatkhira24
গাজায় ত্রাণ নিতে আসা ৬৭ ফিলিস্তিনিকে হত্যা
আন্তজার্তিক ডেস্ক: গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষারত কমপক্ষে ৬৭ জনকে ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনী হত্যা করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বলেছে, তারা তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক গুলি চালিয়েছিল। তবে, এতে মৃতের এই সংখ্যা নিয়ে বির্তক রয়েছে বলে দাবি আইডিএফ’র।হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার অন্যান্য জায়গায় ত্রাণের অপেক্ষায় …
Read More »তত্ত্বাবধায়ক প্রধানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঐকমত্য হয়নি
ডেস্ক রিপোর্ট:নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালে একমত হলেও এর গঠন পদ্ধতি, বিশেষ করে প্রধান উপদেষ্টার নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো এখনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ চারটি দল লিখিতভাবে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তাদের প্রস্তাবগুলো ও অন্যান্য দলের মতামতের ভিত্তিতে একটি সংশোধিত সমন্বিত প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন। দলগুলো নিজ নিজ দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা করে …
Read More »জাল তথ্য দিলে মার্কিন ভিসা পাবেন না: মার্কিন দূতাবাস
আন্তজার্তিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কোনো আবেদনকারী যদি জাল নথি দেয় বা আবেদনকারী সম্পর্কে নিরাপত্তা বিষয়ক কোনো সন্দেহজনক তথ্য পাওয়া যায়, সেটি দূতাবাসের কনস্যুলার অফিসার দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সরবরাহ করে।সোমবার (২১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে ভিসা সংক্রান্ত এক পোস্টে এ তথ্য জানানো হয়।বার্তায় উল্লেখ করা হয়, ভিসা আবেদনে আমাদের কনস্যুলার অফিসাররা কোনো জাল নথি খুঁজে পেলে, অথবা …
Read More »শহীদদের স্মরণে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি:২০২৪ সালের রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় সোমবার সকাল ১০টায় এক হৃদয়স্পর্শী দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার হেড মুহাদ্দিস ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাদ্দিস সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী, সহকারী অধ্যাপক মোবাশ্বেরুজ্জামান, সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী …
Read More »বাড়িতে বসে করতে পারবেন অনলাইনে থানায় জিডি
রঘুনাথ খাঁ :সাতক্ষীরা জেলার সব থানায় অনলাইন জিডি (জেনারেল ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার (২১ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।এ সময় জেলার প্রতিটি থানায় একযোগে সব ধরনের অনলাইন জিডি চালু হয়। এর মাধ্যমে সাধারণ জনগণ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন অভিযোগ বা সাধারণ …
Read More »দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মোমিনুর রহমান:একাত্তরের রণাঙ্গনের বীর কৃতি সন্তান। মমিন ঢালী ১৯শে জুলাই রাত ৯টা ৪০ মিঃ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সংবাদ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়, জন্মস্থান দেবহাটা পারুলিয়া নাজিরের ঘের বাড়িতে আনা হয়। সংবাদ পেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন গ্রামবাসী প্রতিবেশী মরহুমকে একনজর দেখার জন্য ভিড় জমাতে থাকে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রাষ্ট্রের …
Read More »তালায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ
জহর হাসান সাগর:তালায় অবৈধ কারেন্ট জাল বিক্রি করার দায়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় লক্ষাধিক টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। রবিবার (২০জুলাই)বেলা ৩ টার দিকে উপজেলার জাতপুর বাজারে এ অভিজানের নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রি ও মজুদ করার দায়ে ১৯৫০ সালের …
Read More »আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা
জি এম মুজিবুর রহমান : আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইইডিএমসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত। মুসলিম এইড-এর সহায়তায় ইএসডিও’র বাস্তবায়নে পরিচালিত আইসিআরডিসিভি-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরিতুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, …
Read More »সাতক্ষীরা প্রেসক্লাবে নিরপেক্ষ ভোটের দাবিতে সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা প্রেসক্লাবে একটি অবাঁধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২২ জুলাই মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা এগারটায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
