Breaking News

কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন, ট্রলার আটক

Spread the love

রঘুনাথ খাঁঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ট্রলারসহ গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামের শহর আলীর ছেলে মাফুজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ।বৃহস্পতিবার (১৪আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে মাহফুজকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ বিষয়ে বুড়িগেয়ালিনী, নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে নদ থেকে বালু উত্তোলন করাকালে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তিসহ বালি উত্তোলন করা ট্রলার জব্দ করা হয়।

তিনি আরো বলেন, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশ ও নদের স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী নৌ পুলিশ।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com