জি এম মুজিবুর রহমান: আশাশুনি উপজেলার কুল্যায় বেতনা নদীর ধারে ফেলে রাখা নদী খননের অতিরিক্ত মাটি বৈধ ভাবে ক্রয়ের পরও ক্রেতাকে মাটি নিতে বাধার অভিযোগ পাওয়া গেছে। দু’দফা মাটি কিনেও মাটি না পেয়ে ভোগান্তিতে রয়েছে ক্রেতা। মাটি না সরানোয় ঘেরের মাছের ক্ষয়ক্ষতিতে সর্বশান্ত হচ্ছে অসহায় মুনছুর আলী। কুল্যা গ্রামের মুনসুর আলীর স্ত্রী মোমেনা খাতুন বাপাউবো সাতক্ষীরার অধীন ১, ২, ৬-৮ …
Read More »dainiksatkhira24
আশাশুনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক
জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমিন। উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্মপরিষদ সদস্য মাওঃ নুরুল আফসার মুর্তাজা, …
Read More »আশাশুনিতে পারিবারিক মডেল পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় “বসত বাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান” শীর্ষক প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি …
Read More »সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার উদ্যোগে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২৫ এর আওতায় বালক অনূ: ১৫ ফুটবল ও অনূ: ১৪ উন্মুক্ত সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা …
Read More »পাইকগাছায় আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় আইনজীবী সহকারী সমিতির বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উকিল বারে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।সমিতির মোট ভোটার ৭৮ জন, ভোট প্রদান করেছেন ৭৩ জন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিমল কৃষ্ণ মন্ডল নির্বাচিত হন। সাধারন সম্পাদক মহানন্দ ও মো. আব্দুল মাজেদ প্রতিদন্দিতা করেন ৩৭ ভোট পেয়ে মহানন্দ সম্পাদক পদে নির্বাচিত হন। সহ সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় রবীন …
Read More »সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২০লক্ষ টাকার স্বর্ণের বার উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে বিশ লক্ষ টাকা মূল্যের ১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার সকালে সাতক্ষীরার সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে স্বর্ণেরবারটি উদ্ধার করা হয়। তবে এসময় পালিয়ে গেছে চোরাকারী বলে জানিয়েছে বিজিবি। বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক।তিনি জানান, আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে …
Read More »সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান
মাসুদ আলী:সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(রেজি: নং-খুলনা-৫৫০)এর মৃত সদস্যদের পরিবারের মাঝে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে বার্ধক্যজনিত কারনে ও দুর্ঘটনায় মৃত্যুবরনকারী ব্যক্তির পরিবারের মাঝে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এককালীন নগদ সহায়তা প্রদান করে থাকে। …
Read More »সাতক্ষীরায় বাইপাস সড়কের পাশে ব্যাগ ভর্তি ১০টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার
রঘুনাথ খাঁ ঃ সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পাশে দুটি ব্যাগে ছোট বড় ১০টি পেট্রোল বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে ব্যাগ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান,মঙ্গলবার রাতে বকচরা মোড় সংলগ্ন বাইপাস এলাকার পরিত্যক্ত জমিতে দু’টি ব্যাগের মধ্যে ছোট-বড় মিলিয়ে ১০টি বোমা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।রাতেই পুলিশ এলাকাটি …
Read More »মাংশ টিউমার আক্রান্ত দেবহাটার কাজল বাঁচতে চায়
নিজস্ব প্রতিনিধি: মোছা: কাজল মাংশ টিউমার রোগে আক্রান্ত। বয়স ১৮ বছর। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালী (ছোটজগন্নাথপুর) গ্রামের মো. কামরুল ইসলামের মেয়ে সে। বাবা পেশায় একজন ভ্যানচালক যার সামান্য আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। কাজলের বাবার ভাষ্যমতে, কাজলের বয়স যখন সাড়ে ৫ বছর তখন তার পিঠে মাংশ বৃদ্ধি হতে দেখা যায়। মাংশ বৃদ্ধি হতে থাকলে দীর্ঘদিন হোমিওপ্যাথী চিকিৎসা …
Read More »সাতক্ষীরার আম বাজারজাত ৫মে থেকে
নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরের ৫থেকে বাজারে উঠবে সাতক্ষীরার আম। সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় চাষী , আম ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের উপস্থিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, গোবিন্দভোগ, গোপালভোগসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম ৫ মে, হিমসাগর ২০ মে, …
Read More »
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
